Posts

Showing posts from April, 2025

ENGULFIN

Image
এনগাল্ফিং প্যাটার্ন কি ? ইংরেজিতে Engulfing কথার অর্থ হলো "জড়িত"  মানে জড়িয়ে রাখা বা ঢেকে রাখা বা বলা যেতে পারে গিলে ফেলা। এখানে একটা ক্যান্ডেল অন্য ক্যান্ডেলকে যখন পুরো ঢেকে রাখে তখন তাকে এনগাল্ফিং প্যাটার্ন বলে।   এনগাল্ফিং প্যাটার্ন এর বৈশিষ্ট্য : ১. এই প্যাটার্ন দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত।  ২. এই প্যাটার্নে ক্যান্ডেল দুটিকে  আলাদা রঙের হতে হবে।  ৩. এই প্যাটার্নে আগের ক্যান্ডেলটি ছোট হতে হবে ও  ৪. পরের ক্যান্ডেলটি আগের তুলনায় অনেক বড়ো হতে হবে।  ৫. বড়ো ক্যান্ডেলটি সবসময় ছোট ক্যান্ডেলকে ঢেকে রাখতে হবে।  ৬. ছোট ক্যান্ডেলের হায় বড়ো ক্যান্ডেলের হায় এর তুলনায় ছোট হতে হবে।  ৭. ছোট ক্যান্ডেলের লো বড়ো ক্যান্ডেলের লো এর তুলনায় বড়ো হতে হবে।  এনগাল্ফিং প্যাটার্ন কত ধরণের ? 👉 বুলিশ এনগাল্ফিং প্যাটার্ন 👉 বেয়ারিশ  এনগাল্ফিং প্যাটার্ন 👉 বুলিশ এনগাল্ফিং প্যাটার্ন এই প্যাটার্নের বৈশিষ্ট্য বা চেনার উপায়  ১. এই প্যাটার্নে লাল ক্যান্ডেলটি ছোট ও সবুজ ক্যান্ডেলটি বড়ো হবে।  ২. সবুজ ক্যান্ডেলটি সবসময় লাল ক্যা...

Doji Candlestick Pattern

Image
একটি ডোজি ক্যান্ডলাস্টিক প্যাটার্ন কী ?  ডজি হ'ল একটি ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক গঠন যা বুল এবং বেয়ারের মধ্যে সমান লড়াইয়ের  নির্দেশ করে।  একটি ডোজি প্রায়শই ট্রেন্ডের নীচে এবং উপড়ে পাওয়া যায় এবং তার ফলে এটির দামের দিকের সম্ভাব্য বিপর্যয়ের একটি চিহ্ন হিসাবে বিবেচিত হয়।  ডোজি প্যাটার্ন কখন তৈরী হয় ? শেয়ার কেনা-বেচার সময় যখন উভয় পক্ষেই সিদ্ধান্তহীনতার ইঙ্গিত দেয় অর্থাৎ শেয়ারের দাম যে দামে ওপেন হয়েছিল সেই দামেই ক্লোজ হলো তখন  ক্রস বা প্লাস চিহ্নের মতো ক্যান্ডেল তৈরী হয়। এই সময় শেয়ারের দাম কোনো দিকেই যাই না একই দামে থেকে যায়।   আমরা কীভাবে একটি ডজি ক্যান্ডলাস্টিক চিনবো ?  ডোজি ক্যান্ডেলের আসল বৈশিষ্ট্য :  ১.  ওপেন = ক্লোজ  ২. আপট্রেন্ডের পরে বা ডাউনট্রেন্ডের পরে তৈরী হতে হবে।  ৩. ক্যান্ডেলটি দেখতে হতে হবে + চিহ্নের মতো।  ৪. এর কোনো বডি থাকবে না ।  ৫. এই ক্যান্ডেলের লম্বা উইকস থাকতে হবে।  এই ক্যান্ডেলের সাবধানতা : ডজি ক্যান্ডেল মানে সিদ্ধান্তহীনতা ক...

HANGING MAN CANDLE STICK

Image
শেয়ার বাজারে Hanging Man বা বাংলায় ঝুলন্ত মানুষ  বলতে কি বোঝায় ? ঝুলন্ত মানুষটি এক প্রকারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিকস একটি নির্দিষ্ট টাইম ফ্রেমে হায় , লো , ওপেন , ক্লোজ দেখায় এবং ট্রেডারদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে তারা ওই শেয়ারে আর বিনিয়োগ করবে না এক্সিট করে বেরিয়ে যাবে।  "ঝুলন্ত মানুষ" শব্দটি মোমবাতির আকারকে বোঝায়, পাশাপাশি এই প্যাটার্নটিকে একটি ঝুলন্ত মানুষের চেহারার অনুমান করে নাম দেওয়া হয়েছে। Hanging Man একটি আপট্রেন্ডের একটি সম্ভাব্য বিপরীত ট্রেন্ড আসার সম্ভাবনা দেখায় । অনেকে বিশ্বাস করেন যে এই প্যাটার্ন আসা মানে আপট্রেন্ডের চলা স্টকটির ক্ষমতা শেষ হয়ে আসছে তাই তারা তখন স্টক থেকে বেরিয়ে যাই।  এই প্যাটার্নে উপরের দিকে ছোটো উইকস থাকে এবং একটি ছোট বডি। বডির দ্বিগুণ নিচের লম্বা উইকস।  যখন একটি Hanging Man একটি আপট্রেন্ডে ফর্ম করে, এটি ইঙ্গিত দেয় যে ক্রেতারা তাদের শক্তি হারিয়েছে। স্টকের চাহিদা বেশী থাকা সত্বেও বিক্রেতারা উপর থেকে চাপদিয়ে উপরে উঠতে দিচ্ছে না। এরপর বিক্রেতারা ক্যান্ডেলটি ওখানেই বন্ধ করে।  Ha...

Shooting Star

Image
 শুটিং ষ্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি ? শুটিং ষ্টার কে যদি বাংলায় ব্যাখ্যা করা হয় তাহলে বলা যেতে পারে আকাশের তারা খোসার সময় যেমন লাগে ঠিক তেমনই এই প্যাটার্ন। তারা খোসার সময় যেমন তারার একটি লম্বা লেজের মতো ছায়া দেখা যাই এই প্যাটার্নও তেমনি।  শুটিং ষ্টার ক্যান্ডেলস্টিক হলো ইনভার্টেড হ্যামার যা আপট্রেন্ডে তৈরী হয় এবং এটি ডাউনট্রেন্ডের সংকেত দেয়। এই প্যাটার্নে অপার শ্যাডো লম্বা হবে।  মোটামুটি ক্যান্ডেলের যে বডি তার দ্বিগুন পরিমান হতে হবে অপার শ্যাডো।  শুটিং ষ্টার দেখে আমরা কি বুঝি ? শুটিং ষ্টার প্রাইস চেঞ্জ হবার সম্ভাবনা দর্শায়। শুটিং ষ্টার ক্যান্ডেলস্টিক কার্যকর হবে তখনই  যখন তিন  তারবেশি ক্যান্ডেল হায়ার হায় বানাবে এবং পর শুটিং ষ্টার তৈরী হবে। এমন হতে পারে যেমন পর পর কিছু বেয়ারিশ ক্যান্ডেল বানালো তারপর একটি শুটিং ষ্টার এটাও কার্যকরী হবে। দিনের প্রথমে বায়ার স্টকের  প্রাইস কে উপরের দিকে নিয়ে যেতে থাকে এবং এমন এক সময় আসে যখন সেলার স্টকটির প্রাইসটিকে নিচে নামাতে থাকে এবং শেষে ওপেনের কাছাকাছি নিয়ে এসে দিনের ট্রেড শেষ করে। আমরা এতে বুঝতে পারি ...