Shooting Star


 শুটিং ষ্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি ?

শুটিং ষ্টার কে যদি বাংলায় ব্যাখ্যা করা হয় তাহলে বলা যেতে পারে আকাশের তারা খোসার সময় যেমন লাগে ঠিক তেমনই এই প্যাটার্ন। তারা খোসার সময় যেমন তারার একটি লম্বা লেজের মতো ছায়া দেখা যাই এই প্যাটার্নও তেমনি।  শুটিং ষ্টার ক্যান্ডেলস্টিক হলো ইনভার্টেড হ্যামার যা আপট্রেন্ডে তৈরী হয় এবং এটি ডাউনট্রেন্ডের সংকেত দেয়। এই প্যাটার্নে অপার শ্যাডো লম্বা হবে।  মোটামুটি ক্যান্ডেলের যে বডি তার দ্বিগুন পরিমান হতে হবে অপার শ্যাডো। 

শুটিং ষ্টার দেখে আমরা কি বুঝি ?

শুটিং ষ্টার প্রাইস চেঞ্জ হবার সম্ভাবনা দর্শায়। শুটিং ষ্টার ক্যান্ডেলস্টিক কার্যকর হবে তখনই  যখন তিন  তারবেশি ক্যান্ডেল হায়ার হায় বানাবে এবং পর শুটিং ষ্টার তৈরী হবে। এমন হতে পারে যেমন পর পর কিছু বেয়ারিশ ক্যান্ডেল বানালো তারপর একটি শুটিং ষ্টার এটাও কার্যকরী হবে। দিনের প্রথমে বায়ার স্টকের  প্রাইস কে উপরের দিকে নিয়ে যেতে থাকে এবং এমন এক সময় আসে যখন সেলার স্টকটির প্রাইসটিকে নিচে নামাতে থাকে এবং শেষে ওপেনের কাছাকাছি নিয়ে এসে দিনের ট্রেড শেষ করে। আমরা এতে বুঝতে পারি যে এই স্টকে বর্তমানে সেলারগণ এক্টিভ তাই স্টকটির দাম নিচে নামবে। 

শুটিং ষ্টার ক্যান্ডেল স্টিকের বৈশিষ্ট্য 

১. শুটিং ষ্টার তৈরী হবে আপট্রেন্ডে। 

২.  বডির দ্বিগুন অপার শ্যাডো হতে হবে। 

৩. যেকোনো রঙের ক্যান্ডেল হতে পারে। 



ছবিটি এশিয়ান পেন্টের উইকলি চার্ট 

উপরের ছবিটিতে গোল চিহ্ন করে দেখানো হয়েছে একটি শুটিং স্টার যেটা ২০১৬ সালে তৈরী হওয়া একটি ছবি। যখন ৯০০ টাকা দাম ছিল তখন এই প্যাটার্ন তৈরী হয় এবং তার পর ওই শেয়ারটির দাম ২০০ টাকা কমে গিয়ে ৭০০ তে চলে আসে। 

 শুটিং স্টার ও ইনভার্টেড হ্যামারের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য  কী ?




এই প্যাটার্নে অর্ডার কি ভাবে লাগাতে হবে ?

যেহেতু এই প্যাটার্ন ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন ও এটি আপট্রেন্ডে তৈরী হয় তাই এখানে সেল ট্রেড নিতে হবে। নিচের ছবি অনুযায়ী ট্রেড নিতে হবে।  আমরা যখন শুটিং স্টার প্যাটার্ন চার্টে দেখবো তখন ক্যান্ডেল ক্লোজ হবার পর ক্যান্ডেলের লো প্রাইস এর নিচে সেল এন্ট্রি নিতে হবে এবং হাই  প্রাইস এর উপরে স্টপ লস লাগাতে হবে। 


শুটিং স্টারের টার্গেট সেট কি ভাবে করবো ?

টার্গেট সবসময় ট্রেডারের ধৈর্যশীলতার উপর নির্ভর করে। ট্রেড যখন আমাদের এনালাইসিস অনুযায়ী চলে তখন আমাদের উচিত স্টপলস ট্রেইল করে যাওয়া।  এতে আমাদের প্রফিট ভালো হবে। 



স্টপলস ট্রেইল  কী ?

স্টপলস ট্রেইল করার অর্থ হলো এক ধাপ করে প্রফিটের  দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। উপরের ছবিতে দেখানো হয়েছে লাল তীর নিচে নেমে সবুজ হয়ে উপড়ে উঠে ১ নম্বরে থেকে আবার  নিচে নেমেছে। এই ভাবে উপরনিচ করে নিচে নেমেছে। 

স্টক যখন ২ নম্বরে তখন স্টপলস ১ নম্বরে নামিয়ে আনতে  হবে আবার স্টক যখন ৩ নম্বরে তখন স্টপলস ২ নম্বরে নামিয়ে আনতে  হবে। এই ভাবে ধীরে ধীরে প্রফিট বাড়িয়ে যেতে হবে। 






Comments

Popular posts from this blog

HANGING MAN CANDLE STICK

ENGULFIN