Doji Candlestick Pattern

একটি ডোজি ক্যান্ডলাস্টিক প্যাটার্ন কী ? 

ডজি হ'ল একটি ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক গঠন যা বুল এবং বেয়ারের মধ্যে সমান লড়াইয়ের  নির্দেশ করে।  একটি ডোজি প্রায়শই ট্রেন্ডের নীচে এবং উপড়ে পাওয়া যায় এবং তার ফলে এটির দামের দিকের সম্ভাব্য বিপর্যয়ের একটি চিহ্ন হিসাবে বিবেচিত হয়। 

ডোজি প্যাটার্ন কখন তৈরী হয় ?

শেয়ার কেনা-বেচার সময় যখন উভয় পক্ষেই সিদ্ধান্তহীনতার ইঙ্গিত দেয় অর্থাৎ শেয়ারের দাম যে দামে ওপেন হয়েছিল সেই দামেই ক্লোজ হলো তখন  ক্রস বা প্লাস চিহ্নের মতো ক্যান্ডেল তৈরী হয়। এই সময় শেয়ারের দাম কোনো দিকেই যাই না একই দামে থেকে যায়।  

আমরা কীভাবে একটি ডজি ক্যান্ডলাস্টিক চিনবো ? 



ডোজি ক্যান্ডেলের আসল বৈশিষ্ট্য : 

১.  ওপেন = ক্লোজ 

২. আপট্রেন্ডের পরে বা ডাউনট্রেন্ডের পরে তৈরী হতে হবে। 

৩. ক্যান্ডেলটি দেখতে হতে হবে + চিহ্নের মতো। 

৪. এর কোনো বডি থাকবে না । 

৫. এই ক্যান্ডেলের লম্বা উইকস থাকতে হবে। 

এই ক্যান্ডেলের সাবধানতা :

ডজি ক্যান্ডেল মানে সিদ্ধান্তহীনতা ক্যান্ডেল। অর্থাৎ বোঝায় যাচ্ছে এখানে ক্রেতা ও বিক্রেতা কোনো সিদ্ধান্ত নিতে পারছেনা যে শেয়ারের দাম কোনদিকে যাবে।  এটা কিন্তু ভেবে নিলে চলবে না যে ট্রেন্ড রিভার্স হবে।  এটাও হতে পারে যে এই ক্যান্ডেল বানানোর পর ট্রেন্ড একই দিকে চলতে লাগলো।  এটা  শুধু আমাদের সাবধান করে যে ট্রেন্ড রিভার্স হতে পারে।  তাই কিছু প্রফিট নিয়ে নেওয়া ভালো। ডোজি ক্যান্ডেলের উপর ট্রেড নিতে গেলে অন্য কিছু টুল লাগিয়ে নিশ্চিত হয়ে এন্ট্রি নেওয়া উচিত। 

ডোজি কি বুলিশ নাকি বিয়ারিশ ?

ডোজি যখন তৈরী হয় তখন কোথায় তৈরী হয়েছে তার উপর নির্ভর করে বুলিশ না বেয়ারিশ। বেশির ভাগ সময় দেখা গেছে যদি ডোজি দীর্ঘ সময় আপট্রেন্ডের পর তৈরি হয়েছে তখন ট্রেন্ড বেয়ারিশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।  এবং যদি দীর্ঘ সময় ডাউনট্রেন্ডের পর তৈরী হয়েছে তাহলে আপট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে অবশ্যই কিছু ইন্ডিকেটর লাগিয়ে কনফার্মেশন নেওয়াটা জরুরি। 

আমরা এই প্যাটার্নে কি ভাবে ট্রেড করতে পারি ?

আপট্রেন্ডে ডোজি তৈরী হলে ..... যেহেতু  রিভার্স ট্রেন্ডের  সংকেত দেয়  তাই  নিচের চিত্র অনুযায়ী  ট্রেড করা যেতে পারে। 


স্টপলস  : ডোজি ক্যান্ডেলের হায়  প্রাইসের  উপড়ে  স্টপলস রাখতে হবে। 

এন্ট্রি       :  ডোজি ক্যান্ডেলের  লো  প্রাইসের নিচে এন্ট্রি নেওয়া যেতে পারে। 

টার্গেট    :  টার্গেট, ট্রেডারদের ট্রেড করার উপর নির্ভর করে। কেউ সামান্য কিছু লাভ নিয়ে ট্রেড থেকে বেরিয়ে আসে আবার কেউ ভালো প্রফিট নিয়ে বেরোয়।  তাই চার্টে সুইং দেখে বা সাপোর্ট ও রেসিস্টেন্স দেখে প্রফিট বুক করা উচিত।

ডাউনট্রেন্ডে ডোজি তৈরী হলে ..... যেহেতু  রিভার্স ট্রেন্ডের  সংকেত দেয়  তাই  নিচের চিত্র অনুযায়ী  ট্রেড করা যেতে পারে। 


স্টপলস  : ডোজি ক্যান্ডেলের লো প্রাইসের  নিচে স্টপলস রাখতে হবে। 

এন্ট্রি       :  ডোজি ক্যান্ডেলের  হায়  প্রাইসের উপড়ে এন্ট্রি নেওয়া যেতে পারে। 

টার্গেট    :  টার্গেট, ট্রেডারদের ট্রেড করার উপর নির্ভর করে। কেউ সামান্য কিছু লাভ নিয়ে ট্রেড থেকে বেরিয়ে আসে আবার কেউ ভালো প্রফিট নিয়ে বেরোয়।  তাই চার্টে সুইং দেখে বা সাপোর্ট ও রেসিস্টেন্স দেখে প্রফিট বুক করা উচিত কিংবা স্টপলস ট্রেইল করেও প্রফিট নেওয়া যেতে পারে। 




Comments

Popular posts from this blog

HANGING MAN CANDLE STICK

ENGULFIN